বাণী রিপোর্ট : নরসিংদী পৌরসভার টিআর/কাবিটা’র ১২ প্রকল্পের ৪১ লাখ ১৬ হাজার টাকা কাজ না করেই আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০২৫—২০২৬ অর্থ বছরে নরসিংদী পৌরসভার অভ্যনÍরে সৌন্দর্য্য বর্ধন, কবরস্থানের মাটি ভরাট, আভ্যন্তরীন রাস্তা মেরামত, ওয়াল নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন ও সংস্কার, ডাস্টবিন স্থাপন, পৌর এলাকার ৩টি ব্যাডমিন্টন কোট সংস্কার, বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী ক্রয়সহ ১২ টি প্রকল্পের সম্পূর্ণ টাকা আত্মসাত করা হয়েছে। কাজ না করে অর্থ আত্মসাত করায় ইতোমধ্যে পৌর কবরস্থান এলাকার লোকজন নরসিংদী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নরসিংদী পৌর সভার সাবেক প্রশাসক ও বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মনোয়ার হোসেন দায়িত্বে থাকা অবস্থায় ভূয়া প্রকল্প দেখিয়ে উক্ত পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়। প্রকল্পগুলো ও তার বিপরীতে বরাদ্দ এবং উত্তোলনকৃত টাকার পরিমাণ—নরসিংদী পৌর গোরস্থানের মাটি ভরাট—৩ লক্ষ টাকা, নরসিংদী পৌর গোরস্থান সংস্কার—২ লক্ষ ৯৫ হাজার, নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বাউন্ডারী নির্মাণ—৪ লক্ষ, নরসিংদী পৌর পার্কের আভ্যন্তরীন সড়ক মেরামত—৪ লক্ষ ৩১ হাজার ১৭৬ টাকা, পৌর এলাকায় ৩টি ব্যাডমিন্টন কোর্টের সংস্কার—৩ লক্ষ, , পৌর এলাকায় ২টি বলিবল কোর্টের সংস্কার—২ লক্ষ ৯৫ হাজার, নরসিংদী অফিসার্স ক্লাবের টেনিস কোর্টের উন্নয়ন— ৩ লক্ষ টাকা, , নরসিংদী অফিসার্স কোয়াটার সংলগ্ন মাঠের সৌন্দয্যবর্ধন— ৪ লক্ষ টাকা, নরসিংদী পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ—৩ লক্ষ, পৌর এলাকার বিভিন্ন মোড়ে ডাস্টবিন স্থাপন—৪ লক্ষ, পৌর এলাকার বিভিন্ন সড়কে নতুন সিসি ক্যামেরা স্থাপন—৪ লক্ষ, পৌর এলাকায় বিভিন্ন সড়কে স্থাপিত পুরাতন সিসি ক্যামেরা সংস্কার— ২ লাখ ৯৫ হাজার টাকা। সর্বমোট—৪১ লক্ষ, ১৬ হাজার, ১ শত ৭৬ টকা উত্তোলন করে আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিনে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গেলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্টরা জানায়, কোন প্রকার কাজ হয়নি সম্পূর্ণ টাকা অতি গোপনীয়ভাবে নরসিংদী সদর উপজেলা প্রকল্প কর্মকতার্র যোগসাজসে আত্মসাত করা হয়েছে। নরসিংদী পৌর এলাকার রাস্তায় নতুন সিসি ক্যামেরা স্থাপন বা মেরামত করা হয়নি। সিসি ক্যামেরার কোন এক্সেস পৌরভায় নেই। স্কুলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়নি। তাছাড়া পৌর গোরস্থানে কোন প্রকার মাটি ভরাট করা হয়নি। কোন রাস্তা মেরামত বা নির্মান হয়নি।
পৌর কবরস্থান শালিদা এলাকার জনৈক নুরুল আমিন কোন কাজ না করে প্রায় ৬ লাখ টাকা আত্মসাত করায় বর্তমান জেলা প্রশাসক এবং নরসিংদী পৌর প্রশাসক এর নিকট অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে নরসিংদী পৌরসভার সাবেক পৌর প্রশাসক মনোয়ার হোসেন এর দৃস্টি আকর্ষন করা হলে তিনি প্রকল্পের টাকা উত্তোলন করা হয়েছে স্বীকার করে জানান, অনেক সময় আগে টাকা উত্তোলন করে পরে কাজ করা হয়। তিনি জানান অনেকগুলো কাজ সম্পন্ন হয়েছে, কবর স্থানের মাটি ভরাট ও সংস্কার কাজ হয়নি, পর্যায়ক্রমে তা করা হবে বলে তিনি এ প্রতিবেদকে জানিয়েছেন।
পৌর এলাকার সচেতন মহলের মতে, পৌর সভার কোন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই, সেবার মান অতি নিন্ম, জন্ম নিবন্ধন নিতে পৌর নাগরিকদের দিনের পর দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। টিআর/কাবিখা প্রকল্পের কোন কাজ বাস্তবায়ন এর বিষয়ে পৌরবাসী জানতে পারেনা। এ ব্যাপারে পৌর নাগরিকদের পক্ষ থেকে প্রকল্পগুলোর কাজ তদন্তপূর্বক সরকারী অর্থ আত্মসাতের সাথে জড়িতদের বিরোদ্ধে ব্যবস্থাগ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।