মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

নতুন কুঁড়ি স্পোর্টস এর ফুটবলে রায়পুরা উপজেলা দল চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬
ফুটবলে চ্যাম্পিয়ন ট্রফি হাতে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ মিয়া ও অন্যান্যরা।

মাহবুবুল আলম লিটন : ১০ মে নরসিংদী জেলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে “স্বপ্নের পথে বিজয়ের সাথে” এ শ্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টস —২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। ছেলেদের ফুটবলে রায়পুরা উপজেলা দল নরসিংদী সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নরসিংদী ১ সদরের এমপি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৩ শিবপুরের এমপি আলহাজ্ব মনজুর এলাহী , সংরক্ষিত নারী আসনের এমপি এড. শিরীন সুলতানা।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, জেলা বিএনপির সহসভাপতি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক ভিপি এম এ জলিল, নরসিংদী রেডক্রিসেন্টের সেক্রেটারি ফারুক উদ্দিন ভূ্ঞা, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল কবির ভূইয়া, মোঃ আওলাদ হোসেন মোল্লা, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার প্রমুখ।

ছেলেদের ফুটবলে রায়পুরা উপজেলা চ্যাম্পিয়ন নরসিংদী সদর উপজেলা রানার আপ হয়। ১২—১৪ বছর বয়সী কিশোর কিশোরী সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রথমবারের মতো গত ২ মে সিলেট স্টেডিয়াম থেকে একযুগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে যারা তারা বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা