শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, আহত মা ও ভাই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপি’র বিরুদ্ধে-ড. আবদুল মঈন খান মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে নরসিংদীতে নৌযান শুমারি ২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেশের রাজনীতিতে যত গন্ডগোল পাকানো, জুলুম করানোর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: মিয়া গোলাম পরওয়ার রায়পুরায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে নরসিংদীতে ধর্ষণের ঘটনায় শালিশ,ক্ষোভে কিশোরীর আত্মহত্যার চেষ্টা নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব সংবাদদাতা : নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত বয়েছে জুলাই শহীদ দিবস। দিবসের শুরুতেই নরসিংদী পৌরপার্কে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এর পর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাসসহ জুলাইযোদ্ধা এবং জেলার বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে নরসিংদীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় জুলাই অভ্যুত্থান ও স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নরসিংদীর সবকটি উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয় । প্রতিটি উপজেলায় পৃথকভাবে এ কর্মসূচী পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category