শফিকুল ইসলাম সফিক : নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে ২০২৫ এ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৪’শ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা, দড়ি নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান, সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য শাহরুখ ইশতিয়াক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ ও স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা শেষে প্রধান অতিথি বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্র্যাষ্ট, সনদপত্র ও পরিবেশ বান্ধব চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিশিষ্ট রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ, গণমাধ্যম কর্মীগণ, উপজেলার ১৩৮-টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণ, কৃতি শিক্ষার্থীদের গর্বিত অভিভাবক মন্ডলী সর্বোপরি বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীবৃন্দ।