শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, আহত মা ও ভাই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপি’র বিরুদ্ধে-ড. আবদুল মঈন খান মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে নরসিংদীতে নৌযান শুমারি ২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেশের রাজনীতিতে যত গন্ডগোল পাকানো, জুলুম করানোর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: মিয়া গোলাম পরওয়ার রায়পুরায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে নরসিংদীতে ধর্ষণের ঘটনায় শালিশ,ক্ষোভে কিশোরীর আত্মহত্যার চেষ্টা নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব সংবাদদাতা: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা, মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদী পৌর শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় আলোচনা সভা ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, নরসিংদী-১ এর সংসদ সদস্য খায়রুল কবির খোকন।ৎ

পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি বাবু মাখন দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান ও জেলা বিএনপির সহসভাপতি হারুন-অর রশিদ সহ হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ।

পরে বেলা ১২ টার দিকে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া থেকে হাজার হাজার নারী পুরুষ সমন্বয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আখড়ায় গিয়ে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দাস, জেলা প্রশাসকের প্রতিনিধি নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান ও জেলা বিএনপির সহসভাপতি হারুন-অর রশিদ সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category