শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, আহত মা ও ভাই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপি’র বিরুদ্ধে-ড. আবদুল মঈন খান মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে নরসিংদীতে নৌযান শুমারি ২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেশের রাজনীতিতে যত গন্ডগোল পাকানো, জুলুম করানোর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: মিয়া গোলাম পরওয়ার রায়পুরায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে নরসিংদীতে ধর্ষণের ঘটনায় শালিশ,ক্ষোভে কিশোরীর আত্মহত্যার চেষ্টা নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, আহত মা ও ভাই

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

হাবিবুর রহমান হাবিব : নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) খুন হয়েছেন। আহত হয়েছেন হত্যাকারীর মা ও ভাই । শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫)। নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, হত্যাকারী ছেলে শাকিল চৌধুরী পেশায় রাজমিস্ত্রী। ছেলের সাথে বাবার পারিবারিক কোন বিরোধ ছিল না। গত বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা নিহতের স্ত্রী সখিনা বেগম সহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে পিতা আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ।

নিহতের বড় মেয়ে হাফসা বেগম বলেন, সে আগেও বিভিন্ন অপরাধ করে বেড়াতো, আমরা বিশ্বাস করিনাই। গতরাতে দুইজনে একসাথে ঘুমিয়েছে। আর সে ঘুমন্ত অবস্থায় বাবাকে ছুরিকাঘাতে খুন করেছে। তার সাথে আমাদের কোন ঝামেলা ছিলো না। সে কি কারণে খুন করছে তা আমরা বুঝতে পারছি না। আমরা তার ফাঁসি চাই।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ছেলের সাথে বাবার কোন বিরোধ আছে কিনা ও হত্যার কারণ জানতে আমরা কাজ করছি। আর জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category