শিরোনাম :
নজরুল ছিলেন মানবতার কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি–নরসিংদী জেলা প্রশাসক নরসিংদীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৪’শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ইঞ্জিনিয়ার জহিরের কাণ্ড! অবৈধভাবে নরসিংদী পৌরসভার দোকান ভবন ভোগদখল পৌর প্রশাসককে নাজেহাল নতুন দায়িত্বে এমপি আশরাফ উদ্দিন বকুল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, আহত মা ও ভাই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপি’র বিরুদ্ধে-ড. আবদুল মঈন খান মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে নরসিংদীতে নৌযান শুমারি ২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেশের রাজনীতিতে যত গন্ডগোল পাকানো, জুলুম করানোর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: মিয়া গোলাম পরওয়ার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

নজরুল ছিলেন মানবতার কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি–নরসিংদী জেলা প্রশাসক

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাণী রিপোর্ট : নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ইসরাত জাহান কেয়া বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি। তিনি আমাদের মাঝে চির জাগ্রত হয়ে আছেন। তার মধ্যেই জন্ম নিয়েছে বাংলা সাহিত্যের সবচেয়ে তেজস্বী কবিতা, গান ও সম্পাদকীয় রচনা। এই ছন্দময় যাত্রাই যেন তার জীবনকে চির জাগ্রত করে তুলেছে।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব আয়োজিত “গাহি সাম্যের গান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার ও ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ—আল—ফারুক, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মো: সফি উল্লাহ।

ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ এর সঞ্চালনায় ও আবৃতিকার জহির মৃধার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভূইয়া, উপদেষ্টা ও সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, রাজস্ব মুহঃ রাসেদুজ্জামান, শিক্ষা ও আইসিটি মুহঃ শাহনুর জামান, মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকতা বৃন্দ, বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category