শিরোনাম :
ফ্যাসিস্টের দোসরদের একা পূজা মন্ডপের আশেপাশে থাকতে দেয়া যাবে না – খায়রুল কবির খোকন চাঁদাবাজির অভিযোগে আলম মৃধা গ্রেপ্তার, সুমন পলাতক আনন্দঘন পরিবেশে ১ হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত রায়পুরায় বড় ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, বাড়ি থেকে বের করে দেওয়া ও হামলার অভিযোগ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন -মন্ত্রী ড. আব্দুল মঈন খান ইতালি পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় পাচার, চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী পিবিআই শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড -মো: ইব্রাহিম ভূইয়া শিক্ষক নিয়োগে কোন দলীয়করণ থাকবেনা -খায়রুল কবির খোকন অনিয়ম দুণীর্তিতে নিমজ্জিত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশে বিএনপি নেতা আলম মোল্লার প্রভাব, নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হচ্ছে রাস্তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাণী রিপোর্ট: নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভকে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় গণমাধ্যম কর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে|

এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।

এব্যাপারে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মাসুদুর রহমান সোহাগকে কেন্দ্রীয় কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজ কেউ করলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে কোনো আপোষ নেই|

উল্লেখ্য, গত ৬ মে মনোহরদীর বাইপাস রোডের ঢালাই কাজের অনিয়ম সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশের জের ধরে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভ এর উপর হামলা চালায় স্থানীয় যুবদল নেতা মাসুদুর রহমান সোহাগ|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category