শিরোনাম :
ফ্যাসিস্টের দোসরদের একা পূজা মন্ডপের আশেপাশে থাকতে দেয়া যাবে না – খায়রুল কবির খোকন চাঁদাবাজির অভিযোগে আলম মৃধা গ্রেপ্তার, সুমন পলাতক আনন্দঘন পরিবেশে ১ হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত রায়পুরায় বড় ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, বাড়ি থেকে বের করে দেওয়া ও হামলার অভিযোগ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন -মন্ত্রী ড. আব্দুল মঈন খান ইতালি পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় পাচার, চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী পিবিআই শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড -মো: ইব্রাহিম ভূইয়া শিক্ষক নিয়োগে কোন দলীয়করণ থাকবেনা -খায়রুল কবির খোকন অনিয়ম দুণীর্তিতে নিমজ্জিত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশে বিএনপি নেতা আলম মোল্লার প্রভাব, নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হচ্ছে রাস্তা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

ফ্যাসিস্টের দোসরদের একা পূজা মন্ডপের আশেপাশে থাকতে দেয়া যাবে না – খায়রুল কবির খোকন

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
বক্তব্য রাখছেন খায়রুল কবীর খোকন এমপি

বাণী রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধ পরিকর। আমরা বিগত সময়ের মতই আপনাদের পাশে আছি এবং থাকবো। আসন্ন দুর্গাপূজায় আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন মাঠে থেকে প্রতিটি মন্ডপ পর্যবেক্ষণ করবেন। যাতে কোনো অপ্রীতিরক ঘটনা না ঘটতে পারে এবং সকলেই সুন্দরভাবে উৎসবটি পালন করতে পারেন।

তিনি আরো বলেন, পূজা ফ্রন্ট ও পূজা পরিষদের মধ্যে আমরা কোনো বিভক্ত করতে চাইনা, তবে ফ্যাসিস্টের দোসরদের দূরে রাখতে হবে। ফ্যাসিস্টের দোসরদের একা মন্ডপের আশেপাশে থাকতে দেয়া যাবে না। নয়তো তারা নিজেরাই অঘটন ঘটিয়ে দেশের সাম্প্রদায়ীক সম্পৃতি নষ্ট করার চেষ্টার পাশাপাশি রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতে পারে। ফ্যাসিস্টের কোনো দোসররা যেন পূজামন্ডপের দায়িত্বে না থাকে, সে ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। তারা যদি দায়িত্বে থাকে, তবে কখন কি ঘটনা ঘটিয়ে দিবে এটার কোনো ঠিক নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্ততি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে সভায় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন, মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সদর উপজেলার ১০৯ টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চালের অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category