শিরোনাম :
চাঁদাবাজির অভিযোগে আলম মৃধা গ্রেপ্তার, সুমন পলাতক আনন্দঘন পরিবেশে ১ হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত রায়পুরায় বড় ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, বাড়ি থেকে বের করে দেওয়া ও হামলার অভিযোগ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন -মন্ত্রী ড. আব্দুল মঈন খান ইতালি পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় পাচার, চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী পিবিআই শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড -মো: ইব্রাহিম ভূইয়া শিক্ষক নিয়োগে কোন দলীয়করণ থাকবেনা -খায়রুল কবির খোকন অনিয়ম দুণীর্তিতে নিমজ্জিত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশে বিএনপি নেতা আলম মোল্লার প্রভাব, নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হচ্ছে রাস্তা নজরুল ছিলেন মানবতার কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি–নরসিংদী জেলা প্রশাসক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগে আলম মৃধা গ্রেপ্তার, সুমন পলাতক

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার : চাঁদাবাজির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর আলম মৃধাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পলাতক রয়েছে তার অপকর্মের সহযোগী সুমন। বুধবার (৭ অক্টোবর) ভোরে নরসিংদীর শিবপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী মাহমুদা আরেফিন শহরের বিলাসী এলাকায় তার নিজ জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ চলাকালে আলম মৃধা, সুমনসহ বেশ কয়েকজন তার কাছে নগদ পাঁচ লাখ চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মিথ্যা তথ্য ও নানা গল্প কাহিনী বানিয়ে আলম মৃধা ও সুমন তাদের ফেসবুক পেইজে পোস্ট করে। এতে ভুক্তভোগী মাহমুদা আরেফিন ও তার পরিবারের সুনাম নষ্ট হয়। এ ঘটনায় চাঁদা দাবীর অভিযোগে ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ এনামুল জানান, সাইবার সুরক্ষা আইনের ২৫ এর দুই ধারা এবং চাঁদাদাবীর অভিযোগে তার বিরুদ্ধে মাহমুদা আরেফিন নামে এক জন বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে শিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। সুমনের বিরুদ্ধে নরসিংদী প্রেস ক্লাবে হামলাসহ একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category