শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, আহত মা ও ভাই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপি’র বিরুদ্ধে-ড. আবদুল মঈন খান মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে নরসিংদীতে নৌযান শুমারি ২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেশের রাজনীতিতে যত গন্ডগোল পাকানো, জুলুম করানোর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: মিয়া গোলাম পরওয়ার রায়পুরায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে নরসিংদীতে ধর্ষণের ঘটনায় শালিশ,ক্ষোভে কিশোরীর আত্মহত্যার চেষ্টা নরসিংদীর মনোহরদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

রায়পুরায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারি ও কর্তব্যরত পুলিশ সদস্যগণ।

ওয়াছ কুরুনী: নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে শিশুদের মৃত্যু হয় । নিহত চার শিশু হলো, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সকলেই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬/৭ জন শিশু শিক্ষার্থী কানন নদীতে গোসল করতে যায়| এসময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যান্যরাও পানিতে তলিয়ে যায়| পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে দৌড়ে এসে উল্লেখিত ৪ জনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্ ঘোষণা করেন। এসময় আরো দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়|

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান, আমাদের এখানে তিন জনকে মৃত অবস্থায় আনা হয়েছে|

এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ৪ শিশুর লাশ সনাক্ত করা হয়েছে| আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে| পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category