শিরোনাম :
নরসিংদীতে এলজিইডি’র কাজে প্রাক্কলিত মূল্যের ৫ শতাংশ বেশী দরে টেন্ডার দাখিলের সিদ্ধান্ত নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪ ফ্যাসিস্টের দোসরদের একা পূজা মন্ডপের আশেপাশে থাকতে দেয়া যাবে না – খায়রুল কবির খোকন চাঁদাবাজির অভিযোগে আলম মৃধা গ্রেপ্তার, সুমন পলাতক আনন্দঘন পরিবেশে ১ হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত রায়পুরায় বড় ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, বাড়ি থেকে বের করে দেওয়া ও হামলার অভিযোগ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন -মন্ত্রী ড. আব্দুল মঈন খান ইতালি পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় পাচার, চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী পিবিআই শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড -মো: ইব্রাহিম ভূইয়া
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাণী রিপোর্ট : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে নরসিংদী জেলা পুলিশ। জেলার সাতটি থানা ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৬টি চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে যানবাহনে তল্লাশি এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তল্লাসীকালে ৬টি মোটরসাইকেল আটক করা হয়। এ ছাড়া ৫টি প্রাইভেটকারসহ মোট ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নরসিংদী মডেল থানা এলাকায় তিনটি চেকপোস্ট পরিচালনা করে তিনটি মোটরসাইকেল আটক, পাঁচটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাধবদী থানা এলাকায় দুটি চেকপোস্টে আটটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পলাশ থানা এলাকায় দুটি চেকপোস্টে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শিবপুর থানা এলাকায় দুটি চেকপোস্টে ১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মনোহরদী থানা এলাকায় দুটি চেকপোস্টে একটি মোটরসাইকেল আটক, ১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া বেলাব থানা এলাকায় একটি চেকপোস্টে পাঁচটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে ২৩ হাজার টাকা এবং রায়পুরা থানা এলাকায় একটি চেকপোস্টে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, জেলা ট্রাফিক বিভাগ তিনটি চেকপোস্ট পরিচালনা করে দুটি মোটরসাইকেল আটক করে। এ সময় পাঁচটি গাড়ি ও ৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তাছাড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত ১৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার মরজাল এলাকার মেসার্স আমিন এন্টারপ্রাইজ পাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহমদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩২) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে রায়হান মিয়া (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ঢাকা মেট্রো-গ-১৩-৪৩৪১ নম্বরের একটি কালো রঙের পুরোনো প্রাইভেটকার এবং নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পেশাদার অপহরণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ ও অপরাধী নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category