শিরোনাম :
নরসিংদীতে এলজিইডি’র কাজে প্রাক্কলিত মূল্যের ৫ শতাংশ বেশী দরে টেন্ডার দাখিলের সিদ্ধান্ত নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪ ফ্যাসিস্টের দোসরদের একা পূজা মন্ডপের আশেপাশে থাকতে দেয়া যাবে না – খায়রুল কবির খোকন চাঁদাবাজির অভিযোগে আলম মৃধা গ্রেপ্তার, সুমন পলাতক আনন্দঘন পরিবেশে ১ হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন অনুষ্ঠিত রায়পুরায় বড় ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, বাড়ি থেকে বের করে দেওয়া ও হামলার অভিযোগ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন -মন্ত্রী ড. আব্দুল মঈন খান ইতালি পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় পাচার, চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী পিবিআই শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড -মো: ইব্রাহিম ভূইয়া
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নরসিংদীতে এলজিইডি’র কাজে প্রাক্কলিত মূল্যের ৫ শতাংশ বেশী দরে টেন্ডার দাখিলের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব সংবাদদাতা : নরসিংদীতে এলজিইডি’র কাজে প্রাক্কলিত মূল্যের ৫ শতাংশ বেশী দরে টেন্ডার দাখিলের সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদারগণ। রবিবার (১৫ নভেম্বর) সকালে নরসিংদী এলজিইডি মিলনায়তনে আয়োজিত নরসিংদীতে ঠিকাদার ঐক্য পরিষদের আলোচনা সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।

নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সকল উন্নয়নমূলক কাজের টেন্ডার প্রাক্কলিত মূল্যের চেয়ে ৫ শতাংশ বেশি (৫% অ্যাবাভ) দরে দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে নরসিংদী জেলা ঠিকাদার ঐক্য পরিষদ। নরসিংদী জেলা ঠিকাদার ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ।
সভায় বক্তাগণ বলেন, বর্তমানে রড, সিমেন্ট ও পাথরসহ সকল নির্মাণসামগ্রীর দাম এবং শ্রমিকদের মজুরি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতির কারণে প্রাক্কলিত মূল্যে বা এর নিচে কাজ করলে ঠিকাদারদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। কাজের গুণগত মান বজায় রাখাও কঠিন হয়ে পড়ে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উপস্থিত ঠিকাদারদের সর্বসম্মতিক্রমে এলজিইডির সকল টেন্ডার ৫ শতাংশ বেশি (৫% অ্যাবাভ) দরে দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, ঐক্য পরিষদের এই সিদ্ধান্ত অমান্য করে কোনো ঠিকাদার যদি ৫ শতাংশ অ্যাবাভের নিচে দরপত্র দাখিল করেন, তবে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট টেন্ডার দাখিলকারীকেই বহন করতে হবে। আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার ঠিকাদার এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ঠিকাদারদের ন্যায্য স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category