শিরোনাম :
নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত

Reporter Name
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
মায়ের হত্যাকারী ছেলে গ্রেফতার

মোহাম্মদ মিনার হোসেন খান : নরসিংদীর পলাশ উপজেলায়  নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে কর্মজীবি মা বিউটি বেগম নিহত  হয়েছেন। রোববার (১৮ জানুয়ারী) সকাল আনুমানিক ৬ টায় পলাশ উপজেলার জনতা জুট মিলের ৪ তলা গেট সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

সোমবার (১৯ জানুয়ারী) আনুমানিক রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগমের মৃত্যু হয়। নিহত বিউটি বেগম (৪৫) জনতা জুট মিলের শ্রমিক ছিলেন এবং এই জুট মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন। অভিযুক্ত ছেলে আবিদ (২৩) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , জনতা জুটমিলে রাতে ডিউটি শেষে রোববার (১৮ জানুয়ারি) সকালে বাসায় ফিরেন বিউটি বেগম। সকাল আনুমানিক ৬ টার দিকে ছেলে আবিদ তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় মিলের লোকজন এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগম মারা যান।

পলাশ থানার ওসি তদন্ত কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় নিহতের মা হাসনারা বেগম (৬২) বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলার পর মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে অভিযুক্ত আবিদকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category