শিরোনাম :
নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত

Reporter Name
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা : নরসিংদীর পাঁচদোনা  ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকা থেকে আগত ১০ সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ছয়টার দিকে।

আহত সাংবাদিকরা হলেন, বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০জন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামেলি ডে উদযাপন করতে আসেন। পার্কে ফ্যামেলি ডে উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়ীতে উঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে। এসময় সাংবাদিকরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের সদস্যদের উপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদেরর উপর হামলা চালায়। এ হামলায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা জানান, আমরা ফ্যামিলি ডে উদযাপন শেষে ঢাকায় যাবার পথে আমাদের গাড়ী আটকিয়ে একদল সস্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালায়।

এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, সাংবাকিদের উপর হামলার ঘটনায় মোঃ আলাল সরকার ও রনি মিয়া নামে দুই জনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category