শিরোনাম :
নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক

Reporter Name
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
নিহত গৃহবধু মেঘলা (ফাইল ফটো)

মোহাম্মদ মিনার হোসেন খান : ‎নরসিংদী পলাশে মেঘলা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে মেঘলাকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারী)  বিকেলে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে কাজৈর গ্রামে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ।  বিয়ের পর থেকে প্রায়ই মেঘলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পলাশ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
‎‎পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন জানান,ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ‎এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দায়ের করা হয় নি ।
‎পরিবারের পক্ষ থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category