শিরোনাম :
নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

Reporter Name
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
আগুনে পুড়ে নিহত চঞ্চল

বানী রিপোর্ট : নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইনস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি পুলিশ লাইনস এলাকার খাঁ বাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শুক্রবার রাতেও কাজ শেষে একটি মেছ থেকে খাবার খেয়ে, দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেন। দোকানের ভেতরে পেট্রোল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে অঙ্গার হয়ে যায় চঞ্চলের দেহ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছে। এব্যপারে দোকোন মালিক মোঃ রুবেল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নরসিংদী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, একজনকে অঙ্গার অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category