শিরোনাম :
নরসিংদী পৌরসভার টিআর/কাবিটা প্রকল্পের ৪১ লাখ টাকা কাজ না করেই আত্মসাতের অভিযোগ  ৮ বছরেও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের বর্ধিতাংশের কাজ,  স্বাস্থ্য সেবা বঞ্চিত রোগীরা নরসিংদীতে অটো চালককের লাশ উদ্ধার, পলাশে একজনকে কুপিয়ে হত্যা নরসিংদীতে বৈশাখী সংগীত একাডেমীর উদ্যোগে প্রয়াত গুণী শিল্পীদের স্মরণসভা নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সন্ত্রাস দমনে রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রায়পুরায় প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি ও হাতিয়ার রয়েছে। তাই এখানে সেনাবাহিনী, র‌্যাব পুলিশসহ সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে টেঁটা আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে, এদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বুধবার সকালে নরসিংদীতে জেলা কারাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯ জুলাই জেলখানা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদি পালিয়ে যায়। এদের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। কয়েদিদের মধ্যে বেশিরভাগ মাদকের আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদকের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে।

এ সময় নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category