শিরোনাম :
নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

বাণী রিপোর্ট : ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৬৬৩ কেন্দ্রের মধ্যে ৩৯৩টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

নরসিংদী -১ (সদর) আসনে ১৪২ ভোট কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, নরসিংদী-২ (পলাশ ও সদরের ৩ ইউনিয়ন) আসনের ৯১ টি কেন্দ্রের মধ্যে ৩৭টি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের ১০১ কেন্দ্রের মধ্যে ৮২টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ১৬২ কেন্দ্রের মধ্যে ১১০টি ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ১৬৭ কেন্দ্রের মধ্যে ৬৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, অতীতের নির্বাচনী ঘটনা বিচার-বিশ্লেষনসহ ভোট কেন্দ্রের অবকাঠামোগত পরিবেশ, সংঘাত প্রবণ এলাকা, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক বিবেচনায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার সদস্যের সংখ্যা সাধারণ কেন্দ্রের তুলনায় বেশি থাকবে।

তিনি আরও জানান, অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে এমন ২৫০টি কেন্দ্রে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন থাকবে। বডি ক্যামেরাসহ দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নরসিংদীর ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এরমধ্যে নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন, পুরুষ ভোটার ১০ লাখ ৩০৪ জন ও হিজড়া ভোটার ৩৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category