শিরোনাম :
নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

রায়পুরা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধূরী

Reporter Name
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির সহ সভাপতি জামাল আহমেদ চৌধূরী। তিনি আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন। আসনটিতে একই দিন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন কেন্দ্রিয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জেলা বিএনপির সহ সভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রিয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুলকে দেয়া হয়।

জামাল আহমেদ চৌধূরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে ৭৭ হাজার ২ শত ৪৯ ভোট পান। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিন রাজু ১ লাখ ৪২ হাজার ৪২৭ ভোট পেয়ে বিজয়ী হন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান আশরাফ উদ্দিন বকুল। তিনি ২০ হাজার ৪৩১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী রাজিউদ্দিনের কাছে পরাজিত হন। রাজিউদ্দিন পেয়েছিলেন ২ লাখ ৯৪ হাজার ৪৮৪ ভোট।

বিদ্রোহী প্রার্থী জামাল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জীবন-যৌবন দিয়ে দলের জন্য কাজ করেছি। হামলা মামলা ও জেল খেটে রাজনীতির পরীক্ষা দিয়েছি।  এবারও মনোনয়ন দাখিল করেছি। যদিও আমি দলের বাইরে না, দল এখনও যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নেব। রাজনীতিতে শেষ বলতে কোন কথা নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category