শিরোনাম :
নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ

Reporter Name
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব সংবাদদাতা : নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন। সোমবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া মহল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২), মৃত রেফায়েত উল্লাহ’র ছেলে বোরহান মিয়া (৩৫), কাশেম মিয়ার ছেলে সোহেল ভূইয়া (২৪), ঘোড়াশাল খালিসারটেক গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার একডালা গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে বাসির মিয়া (২৫)।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বালুচরপাড়া মহল্লায় অভিযার চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের কাছ থেকে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে পলাশ থানায় ডাকাতির ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে। সে মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category