শিরোনাম :
নরসিংদী পৌরসভার টিআর/কাবিটা প্রকল্পের ৪১ লাখ টাকা কাজ না করেই আত্মসাতের অভিযোগ  ৮ বছরেও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের বর্ধিতাংশের কাজ,  স্বাস্থ্য সেবা বঞ্চিত রোগীরা নরসিংদীতে অটো চালককের লাশ উদ্ধার, পলাশে একজনকে কুপিয়ে হত্যা নরসিংদীতে বৈশাখী সংগীত একাডেমীর উদ্যোগে প্রয়াত গুণী শিল্পীদের স্মরণসভা নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

নরসিংদীতে বৈশাখী সংগীত একাডেমীর উদ্যোগে প্রয়াত গুণী শিল্পীদের স্মরণসভা

Reporter Name
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বাণী রিপোর্ট : বৈশাখী সংগীত একাডেমীর উদ্যোগে নরসিংদীতে প্রয়াত তিন গুণী শিল্পীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ‘আর হবে না দেখা’ শিরোনামে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। বৈশাখী সংগীত একাডেমীর সভাপতি মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে স্মরণ সভায় নরসিংদীর প্রয়াত তিন গুণী শিল্পী যথাক্রমে মোঃ নাজির উদ্দিন আহমেদ, ফকির পিয়ার হোসেন ও বীরেন্দ্র চন্দ্র দাস এর প্রতি গভীর শ্রদ্ধা এবং সাংস্কৃতিক অঙ্গনে তাদের অবদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী প্রেস ক্লাবে সহ-সভাপতি হলধর দাস, নরসিংদী জেলা সম্মিলিত সাংস্কৃতিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ডা. রমজান আলী প্রামাণিক, শিল্পী নূর হোসেন মিন্টু সরকার, নজরুল একাডেমির প্রিন্সিপাল মতিউর রহমান মতি, সাংবদিক মনজিল এ মিল্লাত, আসাদুজ্জামান খোকন, নবধারার চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, বাদল চন্দ্র বিশ্বাস, টিপু সুলতান, টিপু পোদ্দার, তাছমিনা ইয়াছমিন রুনা প্রমুখ।

প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের সকল সংগঠনকে একত্রিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করার জন্য আহবান জানান। অতীতে নরসিংদীতে শিল্পকলা একাডেমির নেতৃত্বে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দীর্ঘদিন যাবৎ জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা এখন সেদিকে কোনো নজর রাখছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category