শিরোনাম :
নরসিংদী পৌরসভার টিআর/কাবিটা প্রকল্পের ৪১ লাখ টাকা কাজ না করেই আত্মসাতের অভিযোগ  ৮ বছরেও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের বর্ধিতাংশের কাজ,  স্বাস্থ্য সেবা বঞ্চিত রোগীরা নরসিংদীতে অটো চালককের লাশ উদ্ধার, পলাশে একজনকে কুপিয়ে হত্যা নরসিংদীতে বৈশাখী সংগীত একাডেমীর উদ্যোগে প্রয়াত গুণী শিল্পীদের স্মরণসভা নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন গ্রেপ্তার

Reporter Name
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলা, গুলি ও হত্যার অভিযোগসহ মোট ছয়টি মামলা রয়েছে।

শাহজালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহজালাল আহমেদ শাওনকে আটকের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের পুলিশের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ঢাকায় গিয়েছে। আমরা নিশ্চিত হয়ে তাকে রিসিভ করার পর বিস্তারিত জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category