শিরোনাম :
নরসিংদী পৌরসভার টিআর/কাবিটা প্রকল্পের ৪১ লাখ টাকা কাজ না করেই আত্মসাতের অভিযোগ  ৮ বছরেও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের বর্ধিতাংশের কাজ,  স্বাস্থ্য সেবা বঞ্চিত রোগীরা নরসিংদীতে অটো চালককের লাশ উদ্ধার, পলাশে একজনকে কুপিয়ে হত্যা নরসিংদীতে বৈশাখী সংগীত একাডেমীর উদ্যোগে প্রয়াত গুণী শিল্পীদের স্মরণসভা নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বেলাবতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, বাড়িতে ভাঙ্গচুর ও আগুন

Reporter Name
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা : নরসিংদীর বেলাব উপজেলায় দুই ব্যবসায়ীর ঝগড়ায় জগত মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পাহাড় উজিলাব বাজারে এই ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অভিযুক্ত হত্যাকারী শ্যামলের বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত জগত মিয়া উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। আর অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধান এর ছেলে।

পুলিশ জানায়, জগত ও শ্যামল পাহাড় উজিলাব বাজারে বিভাটেকের ব্যবসা করেন। জগত বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন-পুরাতন বিভাটেক কিনে নিয়ে বিক্রি করতেন।  আজ জগতের দোকানের একজন নিয়মিত ক্রেতা শ্যামলের দোকান থেকে মালামাল কিনছিলো। এতে ক্ষিপ্ত হয়ে জগতের সাথে শ্যামলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জগত অসুস্থ হয়ে পড়লে তাকে বারৈচা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কত্যর্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জগতের মৃত্যুর খবরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্যামলের বাড়ির বিভিন্ন রুমে ভাঙ্গচুর চালায়। এসময় তারা শ্যামলের বাড়ির রান্নাঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানায়, নিহত জগত কিছুদিন আগে হ্নদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিসা নিয়ে বাড়িতে ফিরেছিলেন। আজকে দুইজনের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নোয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার উপর কোন আঘাত করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত শ্যামলকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category