শিরোনাম :
নরসিংদীতে ভোট গ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নে কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী -খায়রুল কবির খোকন পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত রায়পুরায় জেল পলাতক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মনোহরদীর ৭ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নর্রসিংদীর ৫টি আসনে মনোনয়ন জমা দিলেন ৪৬ জন প্রার্থী

Reporter Name
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাণী রিপোর্ট:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি সংসদীয় আসনে সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনের নিকট মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

নরসিংদী-১ (সদর) আসনে ৮ জন, নরসিংদী-২ (পলাশ) ৮ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে ৯ জন ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১১ জন।

নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৮ জন। এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খায়রুল কবির খোকন, বাংলাদেশ জামায়েতে ইসলামী মোঃ ইব্রাহিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আশরাফ হোসেন ভূঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ হামিদুল হক পারভেজ, গণঅধিকার পরিষদ শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টি মোহাম্মদ মোস্তফা জামান, গণফোরাম শহিদুজ্জামান চৌধুরী।

নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। এরমধ্যে রয়েছেন- জাতীয় নাগরিক পার্টির মোঃ গোলাম সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ, বাংলাদেশ জামায়েতে ইসলামীর মোঃ আমজাদ হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ড. আবদুল মঈন খান, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ এর আসিফ ইকবাল, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোঃ ফারুক ভূঁইয়া, জাতীয় পার্টির এ. ন. ম রফিকুল আলম সেলিম ও ইনসানিয়াত বিপ্লব এর মোহাম্মদ ইব্রাহিম।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। এরমধ্যে আছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোঃ রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনজুর এলাহি, জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, ইনসানিয়াত বিপ্লব এর রায়হান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ ওয়ারেজ হোসেন ভূইয়া, জাতীয় পার্টির এ কে এম রেজাউল করিম, গণফোরাম এর এ কে এম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্র মোঃ আরিফুল ইসলাম মৃধা ও জনতার দল এর মোঃ এনামুল হক।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ০৯ জন। এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ ছাইফুল্লাহ, বাংলাদেশ জামায়েতে ইসলামীর মোঃ জাহাঙ্গীর আলম, জনতার দল এর আবু দার্দা মোঃ মাজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোহাম্মদ নাসির উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মুহাম্মদ মিলন মিয়া, জাতীয় পার্টির মোঃ কামাল উদ্দিন ও বাংলাদেশ কংগ্রেস এর কাজী শফিকুল ইসলাম।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। এরা হলেন- স্বতন্ত্র মুহাম্মদ পনির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ আশরাফ উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর তাহমিনা আক্তার, স্বতন্ত্র মোঃ গোলাপ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বদরুজ্জামান উজ্জল, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা, বাংলাদেশ খেলাফত মজলিশ এর তাজুল ইসলাম, স্বতন্ত্র মোঃ জামাল আহমেদ চৌধুরী, স্বতন্ত্র মোঃ সোলায়মান খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মশিউর রহমান ও স্বতন্ত্র যুবলীগ নেতা তৌফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category